GAWAH
প্রিমিয়াম কাজু বাদাম (Premium Cashew Nuts)
প্রিমিয়াম কাজু বাদাম (Premium Cashew Nuts)
Couldn't load pickup availability
প্রিমিয়াম কাজু বাদাম (Premium Cashew Nuts)
পণ্যের বিবরণ
বাদাম স্বাভাবিকভাবেই শরীরের জন্য উপকারী। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাদামের স্বাস্থ্যগুণ নানা শারীরিক সমস্যা সমাধানে সাহায্য করে। আর কাজু বাদামের কথা বললে তো এর গুণাগুণ নিয়ে কোনো প্রশ্নই থাকে না। পুষ্টিবিদদের মতে, কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিংক ও কপারের মতো প্রয়োজনীয় উপাদান। এছাড়াও এতে রয়েছে ভিটামিন K, ভিটামিন B6 সহ আরও নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বা ওজন কমানোর ডায়েট মেনে চলছেন, তাদের জন্য কাজু বাদাম হতে পারে অত্যন্ত উপকারী একটি খাবার।
কাজু বাদামের স্বাস্থ্য উপকারিতা
- হাড় মজবুত করে, হাড়ক্ষয় রোধ করে এবং মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে
- দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি ভালো রাখে
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- রক্তস্বল্পতা দূর করে - রক্তে কপারের ঘাটতি আয়রন ঘাটতির কারণ হতে পারে, যা থেকে অ্যানিমিয়া হয়; নিয়মিত কাজু বাদাম খেলে এই সমস্যা কমে
- কাজু বাদামে থাকা ভিটামিন ত্বক মসৃণ রাখে, বার্ধক্যের ছাপ কমায় এবং চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করে
বেশি উপকার পেতে কাজু বাদাম খাওয়ার নিয়ম
১. দুধে ভিজিয়ে সারারাত রাখুন
রাতে কাজু বাদাম দুধে ভিজিয়ে রাখুন। দুধে ভেজানো কাজু বাদাম খেলে বয়সজনিত হাড়ক্ষয় রোধ হয়। কাজু বাদাম ও দুধ উভয়েই রয়েছে ভিটামিন K, মিনারেল ও ভিটামিন B6, যা হাড় মজবুত করতে সহায়তা করে।
২. কোষ্ঠকাঠিন্য দূর করতে
দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন যারা, তাদের জন্য দুধে ভেজানো কাজু বাদাম হতে পারে একটি চমৎকার সমাধান। কাজু বাদামে থাকা প্রচুর ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমশক্তি ভালো রাখে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন এবং পরিবেশগত কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায়ই দুর্বল হয়ে পড়ে। শরীরকে রোগমুক্ত রাখতে ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেজানো কাজু বাদাম হতে পারে অত্যন্ত কার্যকর।
৪. সুস্থ রক্ত সঞ্চালনের জন্য
কাজু বাদামে প্রচুর কপার থাকে, যা রক্ত সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করে। কপারের ঘাটতি আয়রন ঘাটতির কারণ হতে পারে, যা পরবর্তীতে অ্যানিমিয়ায় রূপ নেয়। নিয়মিত দুধে ভেজানো কাজু বাদাম খেলে এই সমস্যা অনেকাংশে কমে যায়।
Share
